পঞ্চগড়

তেঁতুলিয়ার ইউএনও টাকা ছাড়া কাজ করেন না, দাবি ইউপি চেয়ারম্যানের

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম, ঘুষ দাবি ও প্রশাসনিক হয়রানির করা হচ্ছে বলে দাবি করছেন। শনিবার দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকার বাসায় সংবাদ সম্মেলন করে এই দাবি করেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম।

এসময় চেয়ারম্যান দাবি করেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে তিনটি মামলা থাকলেও এখনো তাকে স্থানীয় সরকার বিভাগ বহিষ্কার করেনি। এসব মামলায় তাঁর কোন নামই নেই। তবে মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় অফিসে যোগদান করে নিয়মিত দাপ্তরিক কাজ করছেন। যোগদান করা সংক্রান্ত একটি চিঠি জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বরাবর দিয়ে অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়েছেন। তবে ভিজিএফ কার্যক্রমে তার নাম থাকলেও টিসিবি কার্যক্রমের তালিকা প্রস্তুত ও মাইকিংয়ের ক্ষেত্রে তার নাম ব্যবহার না করতে ইউএনও নিষেধ করেছেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টিকে তিনি জীবন্ত ব্যাক্তিকে মৃত দেখানো ও প্রশাসনিক হয়রানির অংশ বলে উল্লেখ করেন।

এই বিভাগের আরও সংবাদ

চেয়ারম্যানের দাবি, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের সহযোগিতায় এবং উপজেলা পিআইও অফিসের কার্য সহকারী জহিরুলের মাধ্যমে ওই টাকা নেওয়া হতো। শালবাহান ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের জন্য দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের কাছে তাকে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। নির্দিষ্ট পরিমাণ অর্থ না দিলে অনেক ক্ষেত্রে বিলের কাগজে স্বাক্ষর করা হয় না বলেও দাবি করেন তিনি । ইউএনও’র সহযোগী কয়েকজনের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে প্রায় ১৫ শতাংশ টাকা দাবি করা হয়। ইউনিয়নের একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হলেও বিল ছাড় পেতে প্রশাসনিক জটিলতা তৈরি করা হচ্ছে। একটি প্রকল্পের ১৫ লাখ টাকা বরাদ্দে তিনলাখ টাকা ঘুষ দিতে হয়েছে এবং শালবাহান হাটের অর্ধকোটির বরাদ্দে ১৫ লাখ টাকা ঘুস না দেয়ায় বরাদ্দ দেয়া হচ্ছে না মর্মে দাবি করেন চেয়ারম্যান। এসব ঘটনার ভিডিও, অডিও রেকর্ড, হোয়াটসএ্যাপে কথোপকথনের স্ক্রিন সর্ট সহ নানা প্রমাণাদি হাতে আছে বলেও জানান ইউপি চেয়ারম্যান। উপজেলা নির্বাহী কর্মকর্তার একপেশি আচরণে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এছাড়া, বিভিন্ন প্রকল্পের বিল ও প্রশাসনিক কাজ নিয়ে একাধিকবার উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও কাঙ্খিত সহযোগিতা পাওয়া যায়নি। বরং নানা অজুহাতে হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করে চেয়ারম্যান বলেন, পরিষদে আমি গেলে সেখান থেকে চৌকিদার দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বের করে দেয়া হবে। ইউএনও জানিয়েছেন, উপর থেকে তাঁর উপর নির্দেশনা আছে যেন আমাকে কাজে যোগ দিতে দেয়া না হয়। তবে পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আমাকে আগামী ১৬ মার্চ (সোমবার) পর্যন্ত কাজে যোগ না দিতে বলেছেন।

এ বিষয়ে তদন্ত করে সঠিক বিচার ও অন্যায়ভাবে হয়রানি বন্ধ করে চেয়ারম্যানের দাপ্তরিক কাজ করতে দিতে পঞ্চগড় ১ আসনের সাংসদ মুহাম্মদ নওশাদ জমির ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামণা করেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম।

অভিযোগের ব্যাপারে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরুর কাছে জানতে চাইলে তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমি কখনো অবৈধভাবে তাকে তার দ্বায়িত্ব পালনে বাধা সৃষ্টি করিনি। তবে, তার নামে মামলা চলমান থাকায় বিধি মোতাবেক তার দ্বায়িত্ব পালনের কোন অনুমোদন না থাকার কারনে তিনি তার কার্যালয়ে বসলেও কোন কাগজে সই করতে পারছিলেন না। কোন প্রকার আর্থিক লেনদেনর সাথেও আমি যুক্ত ছিলাম না। আর্থীক দুর্নীতির বিষয়ে প্রমান স্বরুপ তার সাথে আমার কথোপকথনের যে স্ক্রিনশট তিনি পেশ করেছেন সেটা পুরোটা তিনি পেশ করেননি। পূর্বে একবার আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমি মানবিক দিক বিবেচনা করে কোন ব্যবস্থা গ্রহণ করিনি। তিনিনআমার কাছ থেকে অবৈধ কোন আশ্কারা না পেয়ে নিজের দোষ আড়াল করতেই প্রমান হিসেবে আংশিক ও অসত্য তথ্য প্রমান হাজির করছেন। সুষ্ঠু তদন্ত করলে সেটা অবশ্যই বেরিয়ে আসবে। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে আমাকে হেনস্তা করার অপরাধে আমি অবশ্যই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবো।

এই বিভাগের আরও সংবাদ