সিলেট

সিলেট জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান

সিলেট জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে ১২ মার্চ বৃহস্পতিবার যোগদান করেন ড. চৌধুরী মোঃ যাবের সাদেক । এর পূর্বে তিনি জামালপুর ও গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে অত্যান্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস পুলিশ কর্মকর্তা।

পুলিশ সুপার পুৃলিশ সুপারের কার্যালয়ে পৌছালে একটি চৌকস দল তাঁকে অভিবাদন প্রদান করে।পরবর্তীতে সিলেট জেলা পুলিশ লাইনস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম, শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার সভাপতিত্বে সভায় জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও জেলা ইউনিটের অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন। সভার প্রথমে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরিচয় পর্ব শেষে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদানসহ সকলের সহযোগীতা কামনা করেন নবাগত পুলিশ সুপার।

এই বিভাগের আরও সংবাদ