ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার ১১ মার্চ আনুমানিক রাত ১৯:৪৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার খন্দকার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মোঃ আশিক মিয়া (২৪), পিতা- মৃত নওয়াব আলী, জগন্নাথপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ