ঢাকা

ধামরাইয়ে বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টারঃ ঢাকার ধামরাই উপজেলার পৌরশহরের বিজয়নগর এলাকায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হওয়া সেই গৃহবধূ সুমনার মৃত্যু হয়েছে।

জানা যায়, ঢাকার ধামরাই পৌরসভার বিজয়নগর এলাকায় তিতাস লাইনের চুলার গ্যাস থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। এরমধ্যে স্ত্রীর অবস্থা গুরুতর। দগ্ধরা হলেন- সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার বিজয়নগর এলাকায় একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনার সূত্রপাতস্থলে ভবনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাসপাতাল সুত্রে জানা যায়, সুমনা বাদশার শরীরের প্রায় ৮৫ ভাগ দগ্ধ ও বাদশা মিয়ার প্রায় ২০ ভাগ দগ্ধ হয়েছে।

রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হন ওই গৃহবধূ। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১ মার্চ) শেষ পর্যন্ত তিনি মারা যান।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ