কুটি ইউনিয়ন জামায়াতের বিশাল ইফতার মাহফিল


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার বলেছেন, অন্তবর্তীকালীন সরকার তার দায়িত্ব পালনে আমানতদারিতা রক্ষা করেনি।তারা তাদের শপথ ভঙ্গ করেছে। জামায়াতকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেয়া হয়েছে।
তিনি আজ বিকাল ৫টায় কুটি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আমীর হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাসানুজ্জামানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর শিবলী নোমানী, বক্তব্য রাখেন, উপজেলা প্রচার সম্পাদক কবির আহমেদ, মাওলানা আব্দুল মতিন প্রমুখ।
আতাউর রহমান সরকার বলেন, মাহে রমজানের শিক্ষা হলো তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা।জানার জন্য কুরআন পড়া এবং মানার জন্য কুরআন পড়া প্রয়োজন। তিনি কুরআনের সমাজ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।



