ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে ৭ দিনের কারাদন্ড


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: র্যাব-৯ এর মোবাইল কোর্টের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার জনকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর বিধিমালা লঙ্ঘন করে অনুমতি ব্যতীত বালু বা মাটি উত্তোলন, অপসারণ, পরিবহন বা সংরক্ষণ করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এ আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদন্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে। এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন এর একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার ৫ মার্চ আনুমানিক ১০.০০ হতে ১৫.০০ ঘটিকা পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী মোঃ সোহাগ (৩০), পিতা- আঃ রব গাজী, বরিশাল সদর, বরিশাল, বরিশাল, মোঃ আশিক (৩০) পিতা- মোঃ আলমগীর হোসেন, লেবুজিলবুনিয়া, নাজিরপুর, পিরোজপুর, মোঃ ফুয়াদ (২৫) পিতা- মোঃ ওয়াদুদ মিয়া, রাজবাড়ি, নেছারাবাদ, পিরোজপুর এবং মোঃ নাছির উদ্দিন (৩০) পিতা- মোঃ বেলাল হোসেন কাঠাখালি নেজারাবাদ, পিরোজপুর‘দের কে দোষী সাব্যস্ত করে প্রত্যককে ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে বাঞ্ছারামপুর থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগার, ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করা হয়।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।



