সিলেট
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে সিসিক কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময়


সিলেটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষের (৬ষ্ঠ তলা) মিলনায়তনে কর্পোরেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশন-এর পূর্ণকালীন প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের অভিজ্ঞতা, মতামত ও প্রস্তাব তুলে ধরেন।



