দেশজুড়ে

দিরাইয়ে নারীদের আত্মনির্ভরশীলতায় সেলাই মেশিন বিতরণ

দিরাই উপজেলায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে এবং গ্রো ফাউন্ডেশন সহযোগিতায়

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের ব্যবস্থাপক প্রশান্ত সাগর দাস সঞ্চালনার দায়িত্ব পালন করেন এবং পরিচালক জিয়াউর রহমান লিটন সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুর, রাজিব দাস, দুর্জয় রায় প্রমুখ ।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি স্বল্প আয়ের পরিবারগুলোর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নেও এটি সহায়ক হবে।

আয়োজকরা জানান, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ