সিলেট মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় সভা


আজ বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) হেডকোয়ার্টারের মিলনায়তনে সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী–এর সঙ্গে মেট্রোপলিটন পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ।
মতবিনিময় সভায় নগর পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা জোরদার এবং নাগরিক সেবা আরও কার্যকর করার বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রশাসক বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও নিরাপদ নগর গড়ে তুলতে সিটি করপোরেশন ও পুলিশের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পুলিশি সেবার মান উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



