পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলের সাথে ঢাকাগামী কোচের সংঘর্ষে শিশু সহ দুইজন নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, দেবীগঞ্জ পৌরসভার বাসিন্দা আজাদের স্ত্রী মমতা ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা। এ ঘটনায় আরও দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৩ফেব্রুয়ারী) সন্ধ্যায় দেবীগঞ্জ পৌর শহরের নতুন বন্দর এলাকায় দেবীগঞ্জ থেকে ঢাকাগামী নাদের পরিবহনের একটি নাইট কোচের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটিতে চারজন আরোহী ছিলেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ(৩৭) ও তার মেয়ে মুনতাহা(৭)কে মৃত ঘোষণা করেন। আহত ওপর দুইজন মনিরুল ও মোবাশ্বিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর নাইটকোচ সহ চালককে আটক করেছে পুলিশ।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



