শিক্ষা

বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ্ রিপোর্টার: মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাক প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত, দাখিল স্তরের সহকারী শিক্ষকদের ২১৭ তম বিষয়ভিত্তিক আল-হাদিস, বাংলা, গণিত, আইসিটি এবং এবতেদায়ী প্রধানগণের ১৯৫তম প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার বিএমটিটিআই এর হলরুমে উক্ত ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রফেসর মামুনুল হক এর সভাপতিত্বে ও বিএমটিটিআই এর গণিত বিষয়ের প্রভাষক আবদুল কাইয়ুম এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিটিআই এর উপাধ্যক্ষ ড. মোঃ নুরুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন কোর্স পরিচালক ও সমন্বয়কবৃন্দ সহ বিএমটিটিআই এর প্রশিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বিএমটিটিআই। প্রধান অতিথিট বক্তব্যে তিনি বলেন, বিএমটিটিআই আধুনিক ও যুগোপযোগী সিলেবাস প্রনয়নে শিক্ষকদের প্রশিক্ষণে মাধ্যমে সারা দেশে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের প্রতিটি ক্লাসে গুরুত্ব দিয়ে একজন দক্ষ শিক্ষক হিসেবে নিজেকে তৈরি করার জন্য আহবান করেন।

এ সময় সারাদেশের বিভিন্ন মাদ্রাসা থেকে প্রায় ২ শতাধিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষক উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ