ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে অভিনব কায়দায় মাদক বিক্রি ও সেবন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর দক্ষিণ পাড়ার বিলে অভিনব কায়দায় মাদক বিক্রি ও সেবনের আস্তানা ঘিরে ধরে ভাঙ্গচুর করেছে স্থানীয়রা। এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে আগে-ভাগে-ই চম্পট দেয় মাদক সেবনকারী ও বিক্রেতারা।

দীর্ঘ দিন ধরে লোকচুক্ষুর আড়ালে থাকা ঘরটিকে ঘিরে অপরিচিত মানুষদের আনাগোনায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে স্বদলবলে ঘটনাস্থলে গিয়ে বিস্মিত হন তারা। কুচরিপানা দিয়ে ঢাকা মাছের ঘের নির্মানের সামগ্রী দিয়ে নির্মিত ঘরটিকে দূর থেকে বুঝার কোনো উপায় নেই। বুড়ি নদীর তীরের এ ঘরটিকে দূর থেকে দেখলে মনে হবে উচু মাটির ডিবি।

স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মাদকের এই অভিনব চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে এবং পলাতক মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।

এই বিভাগের আরও সংবাদ