ঢাকা
ধামরাইয়ে একুশের প্রথম প্রহরে শহীদ মিনার বেদীতে তরঙ্গ ক্লাবের শ্রদ্ধার্ঘ্য অর্পণ


শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ধামরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন তরঙ্গ ক্লাব এর সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল ও অন্যান্য কর্মকর্তা ও সদস্যগন।
ধামরাই সরকারি কলেজের শহীদ মিনারের পবিত্র বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন ধামরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন তরঙ্গ ক্লাব এর সদস্যবৃন্দ।



