ব্রাহ্মণবাড়িয়া

নরসিংদীর ‘রফিকুল ইসলাম’কে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে নরসিংদীর রায়পুরায় ‘রফিকুল ইসলাম’কে গুলি করে হত্যার ঘটনায় ২ জন আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি যৌথ আভিযানিক দল গত ১৭ ফেব্রুয়ারি আনুমানিক রাত ২৩.০৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার রায়পুরা থানার মামলা নং-১০, পেনাল কোড ১৮৬০; এর মূলে নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম’কে গুলি করে হত্যা
মামলার এজাহারনামীয় ৮ ও ১০ নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন – রাকিব মিয়া (২২) এবং রিমন মিয়া (২০), উভয় পিতা- মৃত নয়ন মিয়া (২০), গাজীপুর (চরমধুয়া), রায়পুরা, নরসিংদী।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ