ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটর সাইকেলের ধাক্কায় খায়ের মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। নিহত খায়ের মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের জোড়হাটির বাসিন্দা।

মঙ্গলবার রাত (১৭ ফেব্রুয়ারি) আনুমানিক ৭.৩০ টার দিকে নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকা রোডে এ দূর্ঘটনাটি ঘটেছে।

স্হানীয়রা গুরুতর আহত খায়ের মিয়াকে উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ডা. সাদ্দাম হোসেন জানান, মৃত খায়ের মিয়া আমাদের নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে কর্মরত ডাক্তার হোসেন সাহেবের পিতা। উনাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আানা হয়েছিলো। কিন্তু তাঁর আঘাত গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর পরেই মৃত্যু বরণ করেন।

এই বিভাগের আরও সংবাদ