ব্রাহ্মণবাড়িয়া

ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশের সরাইল উপজেলায় বাসচাপায় প্রাইভেটকার আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা (৬৫)।

আহতরা হলেন- আমজাদ হোসেনের ছেলে হৃদয় (২৫) ও চাঁদ (১২) এবং একই গ্রামের নিলুফা (৩৬)। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, দুপুরে শাহবাজপুর প্রথম গেট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচজন গুরুতর আহত হন।

তিনি আরো বলেন, দুর্ঘটনার স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে চালকসহ দু’জন মারা যান। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দু’জনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ