মুন্সিগঞ্জ

শ্রীনগরে গড়ে উঠেছে দুই শতাধিক ফার্নিচার কারখানা, কর্মসংস্থানের সৃষ্টি

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব কাঠের রেডিমেট ফার্নিচার সামগ্রী। যুগযুগ ধরে আমাদের জীবনযাত্রার মান ও ঐতিহ্যবহন করে আসছে কারুকাজ সম্পন্ন কাঠের ফার্নিচার। কালের ব্যবধানে সৌখিনতায় কাঠের এসব ফার্নিচার সামগ্রীর কদর কমেনি।

জানা গেছে, শ্রীনগর উপজেলার এক সদর এলাকার ছনবাড়ি-চকবাজার সড়কের দুই পাশে আধুনিক ডিজানের কাঠের আলমারি, খাটিয়া, সোফা, টি-টেবিল, শোকেজ, ড্রাইনিং চেয়ার-টেবিল, দরজার পাল্লাসহ প্রয়োজনীয় আসবাবপত্র তৈরির প্রায় শতাধিক কারখানা, ফার্নিচার সংশ্লিষ্ট কাঠের ডিজাইন ঘর ও শোরুম গড়ে উঠেছে। উদ্যোক্তরা ছোট বড় বিভিন্ন দোকান ও টিনশেড ভাড়া নিয়ে ফার্নিচার ব্যবসা করছেন এখানে। কাঠ শিল্পগুলোতে শতশত মানুষের কর্ম সংস্থানের সৃষ্টি হয়েছে। ধারনা করা হচ্ছে উপজেলাব্যাপী ছড়িয়ে ছিটিয়ে অন্তত দুই শতাধিক কাঠের ফার্নিচারের ক্ষুদ্র কারখানা রয়েছে।

হরপাড়ার ফার্নিচার ব্যবসায়ীরা আব্দুল সালাম, কাঠমিস্ত্রি লিটন বেপারী ও কাঠ ব্যবসায়ী মো. রফিক জানান, বিদেশী ব্র্যান্ডেড ফার্নিচার কোম্পানির সাথে তাল-মিলিয়ে এখানকার ক্ষুদ্র কাঠশিল্পগুলোও আধুনিক ডিজাইনের সব ধরণের কাঠের আসবাবপত্র তৈরি করছে। উদ্যোক্তরা নিজস্ব কারখানায় নিত্য নতুন ডিজাইন আর উন্নতমানের উপকরণ সামগ্রীর ব্যবহারের মাধ্যমে নতুন নতুন ডিজাইনের রেডিমেট ফার্নিচারের চমক সৃষ্টি করছেন। এতে কাঠের ফার্নিচারের প্রতি সাধারণ ক্রেতাদের আস্তা বাড়ছে। এছাড়া ক্রেতার চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে ফার্নিচার তৈরির অর্ডার নেওয়া হচ্ছে।

লক্ষ্য করা গেছে, শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়া, ডাকবাংলো, চকবাজার, ধাইসার, দেউলভোগ, শ্রীনগর স্টেডিয়ামসহ এর আশপাশে ফার্নিচার তৈরির কাজে ব্যস্ত সময় পাড় করছেন শতশত শ্রমিক। টুকরো কাঠের ওপর হাতে খোদাই করা নকশার পাশাপাশি উন্নতপ্রযুক্তির (সিএনসি) মেশিনে ডিজাইন করা হচ্ছে। কাজ করছেন অসংখ্য শ্রমিক। পরম যতেœ চোখ কারুকাজ সম্পন্ন নকশা ও নিপুন হতের রং-তুলির পলিশে প্রস্তুত হচ্ছে একেকটি আসবাবপত্র।

আক্তার হোসেন নামে একজন বলেন, প্রায় ৪০ বছর ধরে নকশার কাজ করছেন। নিজের একটা নকশার ঘর খুলেছেন। এ কাজের দৈনিক ২/৩ হাজার টাকা আয় হয় তার। হরপাড়ার রনি-জনি ফার্নিচারের কর্ণধার শহিদুল ইসলাম বলেন, এখানে সীমিত লাভে রেডিমেট ফার্নিচার বিক্রি করেন।

নাইদুল ফার্নিচারের কর্ণধার আব্দুল ছালাম মিয়া বলেন, এ ব্যবসায় প্রতিযোগিতা বাড়ছে। তার কারখানায় ৫ জন অভিজ্ঞ শ্রমিক রাখা হয়েছে। এখন অর্ডারী ফার্নিচারের কাজ চলছে। ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে দেশী জাতের সেগুন কাঠের পরিবেশবান্ধব ফার্নিচার সামগ্রী।

তথ্যমতের ভিত্তিতে প্রায় ৯৫ ভাগ নন ব্র্যান্ড আসবাবপত্র তৈরি হচ্ছে উপজেলার ক্ষুদ্র কারখানাগুলোতে। কাঠের রেডিমেট ফার্নিচারের প্রয়োজনীয়তা দিনদিন বৃদ্ধি পাওয়ায় একাজে শ্রমিক চাহিদাও বাড়ছে। এখানে শ্রমিকরা কাজের অভিজ্ঞতা অর্জন করে অনেকেই নতুন উদ্যোক্তা হয়ে উঠছেন। বিশ্লেষকদের মতে, সরকারি নীতির সহায়তা পেলে ব্র্যান্ডেড ফার্নিচার কোম্পানির সাথে সাথে এই অঞ্চলের ক্ষুদ্র কাঠশিল্পও আর্থিক লাভবান হওয়ার পাশাপাশি এলাকাভিত্তিক অসংখ্য মানুষের কর্মসংস্থানে বিশেষ অবদান রাখতে পারে।

এই বিভাগের আরও সংবাদ