ভোলা

ভোলায় ক্যাপসিকাপে দাখিল পরীক্ষার্থীর বাজিমাত

ইয়ামিন হোসেন: বাবা কৃষিকাজ করে কোন রকম দিনযাপন করেন। অভাব-অনটনে চলে সিয়ামের পরিবার ।বাবার এ কষ্ট আর সংসারের অভাব দেখে সিয়াম বাবার পেশায় সঙ্গী হয়।

প্রতিবেশীরা ক্যাপসিকাপে সফলতা পেয়েছে এমন দৃশ্য দেখে সিয়াম ও ক্যাপসিকাপ করার আগ্রহ প্রকাশ করেন।

বাবার অর্থনৈতিক সংকট থাকলেও ধারদেনা করে ৪০ শতাংশ জমিতে ক্যাপসিকাপ করেন সিয়াম।

আজ (১৪ই ফেব্রুয়ারী) সকালে ভোলার মেঘনার তীরবর্তী সোনাডগী চরে গিয়ে দেখা যায় এ দৃশ্য।

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৪নং ওয়ার্ডের কৃষক নিরব হোসেন ও তার ছেলে সিয়াম রাত-দিন পরিশ্রম করে ক্যাপসিকাপে বাজিমাত করেছে।

দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে সম-পরিমাণ বিক্রি হয়েছে তবে এখনো জমিতে দুলছে ক্যাপসিকাপ।

সিয়াম বলেন, আমি দাখিল পরীক্ষার্থী বাবা কৃষক, সংসারে টানাপোড়েন দেখে বন্ধুদের সাথে আড্ডাবাজিতে না থেকে বাবার কাজের সঙ্গী হয়েছি।

সিয়াম পড়াশোনার পাশাপাশি বাবার সাথে মাঠে কাজ করে সফলতা পেয়ে চোখে-মুখে উচ্ছ্বাস।

স্থানীয় কৃষি কমকর্তা মঞ্জরুল আলম বলেন, সিয়াম আমার এলাকার ছেলে, কৃষিতে তার এমন আগ্রহ দেখে সত্যিই ভাল লেগেছে।

এই বিভাগের আরও সংবাদ