মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জ-১ আসনে বিজয়ী শেখ মো. আব্দুল্লাহ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাদিখান উপজেলা) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শেখ মো. আব্দুল্লাহ।

তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট। ৬৫ হাজার ৯৯৪ ভোট বেশী পেয়ে বিএনপির শেখ মো. আব্দুল্লাহ বিজয়ী হন।

মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকার শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় মোট ২৮টি ইউনিয়নে মোট ভোটার ৫ লাখ ৪৬ হাজার। এতে মোট প্রাপ্ত ভোট সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৬৬২। মোট ১৭১ (পোস্টাল ভোট কেন্দ্রসহ) ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোটে বেসকারিভাবে শেখ মো. আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা করা হয়। মোট ৬ প্রার্থীর মধ্যে তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির বহিস্কৃত সদস্য আলহাজ মমিন আলী পেয়েছেন ৩০ হাজার ৩৭৮ ভোট।

ইসলামী আন্দোলনের প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার কেএম আতিকুল রহমান হাতপাখা প্রতীক পেয়েছে ৯ হাজার ৩৯১ ভোট। সিপিবি’র আব্দুর রহমান কাস্তে প্রতীক ৪৪৩ ভোট ও ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রোকেয়া আক্তার আপেল প্রতীক পায় ৩২০ ভোট। এসব প্রার্থীর মধ্যে হাতপাখার কেএম আতিকুর রহমান, কস্তের আব্দুর রহমান ও আপেলের রোকেয়া আক্তারের জামানত বাজেয়াপ্ত হয়।

এই বিভাগের আরও সংবাদ