টাঙ্গাইল
টাঙ্গাইল-৮ আসনে বেসরকারিভাবে বিএনপির আহমেদ আযম খান বিজয়ী


এম কে ভুইয়া সোহেল,বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী এডভোকেট আহমেদ আযম খান কে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে ৭৬ হাজার ৪৬৮ ভোট পেয়েছেন।
ধানের শীষের প্রাথী ৩৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাসাইল ও সখিপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তাদ্বয় বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।
আসনটি ১৩১ টি ভোটকেন্দ্র রয়েছে এবং মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৩৭৩ জন। দিনব্যাপী শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটারাধীকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন বাসাইল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোছা.আকলিমা বেগম।



