জাতীয়শীর্ষ নিউজ
২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব


আজ বৃহস্পতিবার বেলা ২টা ভোট প্রদানের হার জানিয়েছে নির্বাচন কমিশন। উল্লিখিত সময় পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ বিকেল সোয়া চারটার দিকে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরও জানান, সহিংসতা ও অনিয়মের কিছু অভিযোগ খতিয়ে দেখছে ইসি। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


