পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলায় নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে যৌথবাহিনীর মহড়া

মাহমুদ দোলন, পঞ্চগড় প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের বোদা উপজেলায় যৌথবাহিনীর নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ফেব্রুয়ারী) দুপুরে বোদা পাইলট মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনকালীন আইশৃঙ্খলায় নিয়জিত বিভিন্ন বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মহড়ার উদ্বোধন করেন বোদা উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর আসিফ আহমেদ।

এসময় ক্যাম্প-২ আইসি ক্যাপ্টেন ফরহাদ-অর রশিদ সহ বোদা উপজেলায় নির্বাচনকালীন নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত সেনাসদস্য, বোদা উপজেলা নির্বাহি অফিসার রবিউল ইসলাম সহ বিভিন্ন সিভিল সার্ভিসের কর্মকর্তারা, বর্ডার গার্ড, পুলিশ ওর্্যাব সদস্য সহ আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

মেজর আসিফ আহমেদ তার বক্তব্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ। এসময় বিভিন্ন আইনশৃংখলা রক্ষাবাহিনির সদস্যদের মধ্যে সমন্বয় করে সাধারন মানুষের আস্থা অর্জন সহ একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সবার সহযোগিতা কামনা করেন।

এসময় ভ্রাম্যমান আদালতে নিয়োজিত মেজিষ্ট্রেট সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা একটি মহড়া টহলে অংশ নেন। ভ্রাম্যমান দলটি বোদা বাইপাস, সাকোয়া, পাঁচপীর হয়ে ময়দানদিঘি বাজার প্রদক্ষিন করে।

এই বিভাগের আরও সংবাদ