ব্রাহ্মণবাড়িয়া

ড্রেইন থেকে হঠাৎ বিকট শব্দে আগুন এবং ধোঁয়ায় জনমনে চরম আতঙ্ক, আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরশহরের কান্দি পাড়া পাওয়ার হাউস রোড এলাকায় শনিবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ড্রেইন থেকে হঠাৎ বিকট শব্দে আগুন এবং ধোঁয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

বাখরাবাদ গ্যাস কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকাবাসীর অভিযোগ এই মুহূর্তে ব্যবস্থা না নিলে হয়তো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

ঘটনা কে কেন্দ্র করে (লিয়ন,নামের একজনসহ দুইটি মটরসাইকেল ছিটকে পড়ে। পাশাপাশি আশেপাশে থাকা এলাকাবাসী দৌঁড়ে পালাতে শুরু করেন। অসুস্থ লিয়ন কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ