ভোলা

ভোট কেন্দ্রে কোন ঝামেলা করলে মেসেজ পাবেন প্রধান উপদেষ্টাঃ ভোলায় কোস্টগার্ডের মহাপরিচালক

ভোলা প্রতিনিধিঃ নিশ্চিন্তে কেন্দ্রে যাবেন আপনাদের নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা বাহিনী। কোন কেন্দ্রে ঝামেলা হলে জেনে যাবে প্রধান উপদেষ্টাসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল মোঃ জিয়াউল হক

৬ই ফেব্রুয়ারী বিকালে ভোলা সদর উপজেলার মধ্য চর ইলিশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কোস্টগার্ড এর ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারী নির্বাচন হবে প্রভাবমুক্ত। প্রতিটি কেন্দ্র থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায়।

কেউ কোন ঝামেলা করলে সরাসরি মেসেজ প্রধান উপদেষ্টাসহ আইনশৃঙ্খলার বাহিনীর কাছে চলে যাবে।

তিনি আরো জানান, এ নির্বাচনে ৩ হাজার ৫শ ৮৫জন কোস্টগার্ড সদস্য দায়িত্ব পালন করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ