কুষ্টিয়া

কুষ্টিয়ার আব্দালপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী পথসভা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এর নেতৃত্বে নির্বাচনী প্রচারণা করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আসনটির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব এবং উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন ও আব্দুল মঈদ বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, আব্দালপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক মহসীন আলী ও সাবেক সভাপতি অধ্যাপক ইউসুফ আলী, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু বকর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক তথ্য গবেষনা সম্পাদক সাংবাদিক নুরুন্নবী বাবু, আব্দালপুর ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সাবেক সদস্য মতিয়ার রহমান মাষ্টার, ফিরোজুর রহমান ফিরোজ, ইবি ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক এস আর শিপন, ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল ইসলাম রকি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন অর রশিদ, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোক্তাদির, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, আব্দালপুর ইউনিয়নের মানুষ জেগে উঠেছে, ভোটের অধিকার ফিরে পাওয়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছে। আমি একজন সাবেক সংসদ সদস্য হিসেবে গর্বের সঙ্গে বলতে চাই, এই এলাকার মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা আমি খুব কাছ থেকে দেখেছি। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে বলতে চাই, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে দল থেকে মনোনয়ন দিয়েছে, এটা দলের সিদ্ধান্ত। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তাদের ধানের শীষের বাইরে যাওয়ার সুযোগ নেই। সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে কাজ করুন।

তিনি আরো বলেন, বিএনপি সবসময় জনগণের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি শুরু করেছিলেন, তার সহধর্মীনী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের সুযোগ্য সন্তান দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সেই পথেই দেশকে এগিয়ে নিতে চান। ধানের শীষ হচ্ছে সেই পরিবর্তনের প্রতীক, ভোটাধিকার, ন্যায়বিচার ও মানুষের সম্মানের প্রতীক। দেশের কল্যানে আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহব্বান জানান তিনি।

এছাড়া ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, আমি আপনাদেরই একজন সন্তান, বা ভাই। পর পর তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলো। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। অনেক আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেবেে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয়, এটি আপনাদের তথা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীক মানেই গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকারের জন্য কথা বলে। বিএনপি ক্ষমতায় গেলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। এর পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়ন হবে ইনশাআল্লাহ। পরে ধানের শীষের লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রার্থীসহ নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ