টাঙ্গাইল

কালিহাতীতে জামায়াতের প্রীতি সমাবেশ

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের নিয়ে এক প্রীতি সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে এলেঙ্গাস্থ একটি রেস্টুরেন্টে উপজেলা জামায়াত এই প্রীতি সমাবেশের আয়োজন করে।

কালিহাতী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আলী মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও দলটির জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি ছিলেন, এনডিএফ এর সাবেক সহ-সভাপতি প্রফেসর ডা. রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সদস্য, চার্টার্ড একাউন্ট মো. লিয়াকত আলী খান ও টাঙ্গাইলের কুরতুবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশীদ খান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী এস এম এনামুল হক, টাঙ্গাইল শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি এস এম সুরুজ্জামান, সাবেক শিবির নেতা খন্দকার জাহিদুল ইসলাম, রেজাউল করিম, মো. রোকনুজ্জামান, জামায়াত নেতা মাওলানা শাহজাহান কবির, আব্দুর রহমান সরকার, মাওলানা সাখাওয়াত হোসেন, সাদত কলেজ শাখা শিবির সভাপতি শাকিল আহমেদ, উপজেলা শিবির সভাপতি ইমরান হোসাইন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন হাফিজুর রহমান।

এই বিভাগের আরও সংবাদ