প্রবাস

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরনী 

রিয়াদ হাসান, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাতঃ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে সারজাহ ন্যাশনাল পার্কে এক বনভোজন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে বাংলাদেশী প্রবাসী কমিউনিটি, সাংবাদিক ও ইঞ্জিনিয়ার পরিবারবর্গ অংশগ্রহণ করে।

শীতকালীন আমেজে পুরো অনুষ্ঠান জুড়ে পরিনত হয় এক মিলন মেলায়। এতে বাংলাদেশী প্রবাসীদের ভাতৃত্ববোধ আরও মজবুত করার লক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রতি বছরের মত এবারও আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠান মালার।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল কাউয়ুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপুর উপস্থাপনায়। বক্তব্য রাখেন সিনিয়র প্রকৌশলী কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেকুল ইসলাম ভুইয়া, প্রকৌশলী খন্দকার মিজানুর রহমান, মির্জা রফিকুল ইসলাম।

এতে আরো উপস্থিত প্রকৌশলী রফিকুল ইসলাম খাঁন, প্রকৌশলী নুরুল ইসলাম, প্রকৌশলী তারেক, প্রকৌশলী ইকবাল, রয়েছেন, প্রকৌশলী মাহে আলম, এস,এম করিম, প্রকৌশলী মাহফুজুর রহমান, সাজ্জাদুর রহমান, রুহুল আমিন, বদরুদ্দোজা শফু, প্রকৌশলী মুজাহিদুরহমান, মাহিনুর রহমান শিফু, শাকিলা চৌধুরী লুনা, সোহেল, প্রকৌশলী ফারুক, প্রকৌশলী নাছিম সহ ২০০ এর বেশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও পরিবার বৃন্দ।

কমিউনিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন আজমান সমিতির সভাপতি আবদুল কুদ্দুছ, আমিরুল ইসলাম চৌধুরী এনাম, নীল রতন দাস, শাহাদাত হোসেন সুমন ও মজিবুল হক মঞ্জু। পরে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ