খুলনা

খুলনার বাগমারায় যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটক ২

সুৃমন,স্টাফ রিপোর্টারঃ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; যৌথ অভিযানে খুলনার বাগমারায় বিদেশি অস্ত্র, তাজা গোলা ও মাদকসহ ২ জন সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১৮ জানুয়ারি সকাল ৭টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাকিল আহমেদ (২০) এবং তরিকুল ইসলাম তৌহিদ (২৫) কে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে খুলনার বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকা হতে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা ও ১টি ম্যাগাজিনসহ ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ