খুলনা

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কেএমপি

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : COME FOR UNPRIVILEGED CHILD (CUC)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে খুলনা মহানগরীর ৬১ সাউথ সেন্ট্রাল রোডে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেএমপির পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) এম এম শাকিলুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। একটি শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া মানে তার ভবিষ্যৎ আলোকিত করা। শিক্ষা দিয়েই সমাজের পরিবর্তন সম্ভব, আর এই শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।

তিনি সিইউসি’র কার্যক্রমের প্রশংসা করেন এবং সিইউসি স্কুলের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে সিইউসি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ