টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্রপ্রার্থীকে দলীয় সমর্থন দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী


এম কে ভুইয়া সোহেল,বাসাইল(টাঙ্গাইল): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮(বাসাইলÑসখিপুর) আসনে স্বতন্ত্রপ্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল কে দলীয় সমর্থন জানিয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিরোত্তম ।
শনিবার (১০ জানুয়ারী) বিকেলে সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে আয়োজিত বিশেষ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি এই বাসাইল,সখিপুরে আমি বিএনপি প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা করবো। সরকার হয়ই নাই অথচ আহমেদ আযম এখানে বড় সরকার হয়ে গেছে,এটাকে দেখতে হবে।
তিনি কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন,যদি আহমেদ আযম এমপি হয় তুমি বেশি সুবিধা পাবা,তাদের দল বিএনপি জিতলে কি তোমাদের বেশি সুবিধা হবে? আর যদি রাসেল জিতে তাহলে কি তোমাদের অসুবিধা হবে? ওই যে গম চুরি হয় আমি ওই চুরির পাহারা তো দিতে পারবো।





