খুলনা

খুলনার ফুলবাড়িগেট এলাকায় যুবক গুলিবিদ্ধ

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর খানজাহান আলী থানার যাব্দিপুর বউ বাজার এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে রানা (৩৪) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। ৭ জানুয়ারী বুধবার রাত আনুমানিক পৌনে আটটার দিকে তাফসীর গাজীর দোকানের সামনে উক্ত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আড়ংঘাটা থানাধীন তেলিগাতী এলাকার হোসেন শেখের পুত্র রানাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবর্ষণের পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি শাটারগান, এক রাউন্ড গুলি, একটি পিস্তলের গুলির খোসা এবং দুইটি গুলির মাথা উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত জব্দ করে। আহত রানাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসাইন মাসুম।

এই বিভাগের আরও সংবাদ