খুলনা

খুলনার সাজাপ্রাপ্ত আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি’র খুলনা সদর থানা পুলিশ ২ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টা ১৫ মিনিটে ডিএমপি, ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালায়।

অভিযানে সিআর(সাজা)-৫৮৭/২৩, এসসি নং-১৬৭৪/২৩ এবং সিআর(সাজা)-১১৫৬/২১, এসসি নং-৭৫৩/২২ মূলে ২ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৩ কোটি ৯৬ লক্ষ ১১ হাজার ৯৮০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামী জাকারিয়া রুবেল ওরফে রুবেল আহম্মেদ(৩৬), পিতা-মৃত: শাহজাহান, সাং-ষ্টেশন রোড, থানা-খুলনা সদর, খুলনাকে গ্রেফতার করেছে।

৩ জানুয়ারী শনিবার কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার( এসি,মিডিয়া, কেএমপি) ত, ম রোকনুজ্জামান গণমাধ্যম কর্মীদের উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ