সংযুক্ত আরব আমিরাত যুবদল সমর্থকদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল


সিরাজুল হক, সংযুক্ত আরব আমিরাতঃ আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দুবাইয়ে রয়েল হোটেলে দুবাই যুবদল সমর্থকদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরব আমিরাত যুবদলের নেতা ও ইউএই বিএনপির সদস্য নীল রতন দাসের সভাপতিত্বে ও ফরহাদ হোসেন এবং শরিয়ত সবুজ এর যৌথ সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির সিনিয়র সদস্য রাসেল আহমেদ।
প্রধান বক্তা ছিলেন ইউএই বিএনপির সদস্য ইমাম শরীফ ইমু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাই বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াস, আমির আলী, যুবদল নেতা তাজুল ইসলাম সবুজ, সাইদুর রহমান, খন্দকার মঞ্জুর হাসান, সেলিম হোসেন, পাভেল আহমেদ, ইমাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন খন্দকার মঞ্জুর হোসেন রিপন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের। অনুষ্ঠানে বক্তারা বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন।



