ঢাকা-১২ আসনে মনোনয়ন জমা দিলেন সাইফুল আলম নীরব


ঢাকা ১২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির প্রাথমিক মনোনয়ম পাওয়া সাইফুল আলম নীরব। মনোনয়ন জমা দিয়ে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান তিনি। এ সময় সাইফুল আলম নীরব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে দেশ গড়ার প্রত্যাশা ব্যাক্ত করেন।
সাইফুল আলম নীরব ঢাকা-১২ আসনের সকল জনগণের দোয়া কামনা করেন এবং ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে উনাকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
রির্টানিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ আলী, হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম, শেরেবাংলা নগর থানা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, তেজগাঁও কলেজ ছাত্র-সংসদের সাবেক ভি,পি আবু সুফিয়ান দুলাল, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহজালাল সিকদার, সালামত খান সজিব, শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ূন কবির আহমেদ, আবু বকর বাকার, মো: সোলায়মান, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম বাহালুল, আবু জাফর পাটোয়ারী বাবু, আবুল হোসেন, মুজাহিদুর রহমান, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক নুরু সহ ঢাকা-১২ আসনের নেতাকর্মীবৃন্দ।





