দিনাজপুর

হাকিমপুর প্রেসক্লাবে দ্বি বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি মিলন, সম্পাদক কবির

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সভাপতি ও যমুনা টেলিভিশনের হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২ টা থেকে ৫ টা পর্যান্ত চলে ভোট গ্রহণ, সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন হাকিমপুর প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ,কে,এম শরিফুল ইসলাম।

হাকিমপুর প্রেসক্লাবের ৩৭ জন ভোটার এর মধ্যে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সভাপতি পদে গোলাম মোস্তাফিজার রহমান মিলন (২০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্ব›দ্বী জাহিদুল ইসলাম (১৬) ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মুরাদ ইমাম কবির (২৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, সামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক রুবেল, দপ্তর সম্পাদক নুরু জ্জামান হোসেন, কার্যনির্বাহী সদস্য শাহিনুর ইসলাম, অজয় মানি ও মোকছেদুল মোমিন মোয়াজ্জেম।

এছাড়া চারটি পদে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিতরা হলেন কোষাধ্যক্ষ হালিম আল রাজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কুদ্দুস আলী, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক এইচ এম আওলাদ মল, ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আলম হোসেন অলি।

এই বিভাগের আরও সংবাদ