সুন্দরবনে সাড়ে ২১ কেজি হরিণের মাংস,মাথা,পা ও ফাঁদসহ ২ জন আটক


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের নলিয়ানে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)। শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কোস্ট গার্ড নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, ১টি মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করা হয়। আটককৃতরা ব্যাক্তিরা কয়রার ০৬ নং কয়রা গ্রামের আজিবর মোল্লার ছেলে মোঃ আবু মুসা ও জিযারুল ইসলাম মোঃ ইমরান হোসেন।
জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, ফাঁদ ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।





