বাগেরহাটে ‘লিডার আসছে’ শ্লোগানে ছাত্রদলের আনন্দ মিছিল


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: ‘লিডার আসছে’ শ্লোগানে মুখর হয়ে উঠেছিল বাগেরহাটের চিতলমারী উপজেলা চত্বর। উপজেলা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত আনন্দ মিছিলে অংশ নেন কয়েক শতাধিক নেতাকর্মী। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন বিশ্বাস ইউনুসের নেতৃত্বে আনন্দ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিতলমারী বড়ো ব্রীজে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন শেখ, ইয়াসিন ফকির, চিতলমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম, আবুল হাসান, আকবার গাজী, সদস্য ইমাম হাসান, ইসমাইল শেখ, সোহাগ কাজী, সাব্বির কাজী, মেহেদী শেখ, আবু হানিফা, তাফসির গাজী, ইসমাইল গাজী, আজিজুল ইসলাম রানা, শামিম শেখ, জিয়াউল শেখ, সাজিদ হাওলাদার, তাজিমা খাতুন, কাজী তামান্না ও লিমন গাজীসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সংগঠনের শক্তি, ঐক্য ও ভবিষ্যৎ আন্দোলনের প্রস্তুতির বার্তা দেন।
আয়োজকরা বলেন, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।





