ভোলা

এমন কোন অনিয়ম ছিল না যা তোফায়েল আহমেদের আত্মীয়রা করেনি: হুমায়ুন কবির সোপান

ইয়ামিন হোসেন, ভোলা: গত ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে মাঠে ছিল বিএনপি। ভোলায় গুলিবিদ্ধ হয়েছে বিএনপির কর্মীরা, জীবন দিয়েছে ছাত্রদল সভাপতি নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা রহিম আর আজ জামায়াতে ইসলামী ও পার্থ সাহেব বড় বড় কথা বলে।

ভোলার আন্দোলন-সংগ্রামে এদের কি ভুমিকা ছিল? অন্যদিকে চরমোনাই সারা বছর জামাত কে গালি দিয়েছে এখন নাকি তাদের সাথে জোট করেছে।

এই বিভাগের আরও সংবাদ

বুধবার সন্ধ্যায় ইলিশা নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পূর্ব ইলিশা ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রধান সমন্বয়কারী আলহাজ্ব হুমায়ুন কবির সোপান এ কথা বলেন।

কর্মী সভায় তিনি আরো বলেন, চরমোনাই বিগত বছর আওয়ামীলীগের সাথে প্রতিটি নির্বাচনে গেছে, সর্বশেষ যখন তাদের প্রার্থীকে বরিশালে আঘাত করেছে তখন ঘুরে দাড়িয়েছে।

সাবেক প্যানেল মেয়র সোপান বলেন, আপনারা সর্তক থাকবেন, এসকল মানুষের কথায় কান দিবেন না, পার্থ সাহেব বিএনপির দর্না ধরে ঢাকা-১৭ নিয়েছে৷ তিনি সেখানেই থাকুক, ঢাকার মানুষ ঢাকায় থাকুক।

প্রধান অতিথি বক্তব্যতে হুমায়ুন কবির সোপান আরো বলেন, তোফায়েল আহমেদ তার আত্মীয়-স্বজন দিয়ে এমন কোন অনিয়ম নেই যা করেনি অথচ মোশারেফ হোসেন শাহাজান এর পরিবার কারো সম্পত্তি মেরে খাওয়া তো দুরের কথা, খারাপ আচরণ করেছে এমন দৃষ্টান্ত ও খুঁজে পাওয়া যাবে না।

তাই আমরা মোশারেফ হোসেন শাহাজান এর ছোট ভাই সৎ নিষ্ঠাবান আলহাজ্ব গোলাম নবী আলমগীর কে খুঁজে নিয়েছি, তাকে বিশ্বাস করে তারেক রহমান যে ভাবে ধানের শীষ তুলে দিয়েছে আমরা ও আপনাদের সাথে নিয়ে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ।

এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লুকু চৌধুরী, বিএনপির সভাপতি এম এ জাহের, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন কালাম, যুবদল নেতা সামিম আল মামুন, জিয়া ফরাজী, স্বেচ্ছাসেবক দল নেতা মোশারেফ হাওলাদার, সুমন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ