পঞ্চগড়

পঞ্চগড়ে ‘রান ফর চেঞ্জ’ শিরোনামে শিবিরের ম্যারাথন শোভাযাত্রা

আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে ‘রান ফর চেঞ্জ’ শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে ম্যারাথন শোভাযাত্রা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিউট মাঠ থেকে এই শোভাযাত্রা শুরু করে পাঁয়ে হেটে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিনিকল মাঠে গিয়ে শেষ হয়।

এতে জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেদ ইসলাম, সেক্রেটারি মোহিবুল্লাহ মুহিব, পৌর ছাত্রশিবির এর সভাপতি খোরশেদ মাহমুদসহ প্রায় দেড় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

এসময় বক্তারা বলেন, বিগত দিনে বিজয়ের প্রকৃত স্বাদ পায়নি দেশের জনগণ। সেসময় আওয়ামী লীগ আমাদের বিজয় মিছিলে হামলা করে পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ মুক্ত স্বাধীন দেশে প্রকৃত বিজয়ের স্বাদ সবাই উপভোগ করুক।

এই বিভাগের আরও সংবাদ