পঞ্চগড়

পঞ্চগড়ে সেনাবাহিনীর দেওয়া শীতবস্ত্র উপহার পেল শীতার্ত মানুষ

মাহমুদ দোলন, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের সদর উপজেলায় ৬০ জন অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আয়োজনে উপজেলার দ্বারিকামারী ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষজনের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক।

এসময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, সদস্য, পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, প্রতিবছরের ন্যায় এবারও শীতবস্ত্র দেয়া হচ্ছে অসহায়দের মাঝে, যেহেতু পঞ্চগড় একটি শীতপ্রবণ জেলা। গরিব অসহায়দের মাঝে যেন একটু কষ্ট লাঘব হয় সেজন্য আমাদের এই ছোট্ট উপহার। পর্যায়ক্রমে শীতার্তদের কষ্ট লাঘবে আরো শীতবস্ত্র বিতরণের চেষ্টা করবো আমরা।

এই বিভাগের আরও সংবাদ