দিনাজপুর

ঘোড়াঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া মাহফিল

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস ও শহীদদের জীবনী নিয়ে বক্তব্য রাখেন,ঘোড়াঘাট থানার ওসি মো.শহিদুল ইসলাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস সহ অনেকে।

আলোচনা সভা শেষে উপস্থিতিদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ আলী।

এই বিভাগের আরও সংবাদ