কুষ্টিয়া

কুষ্টিয়ায় জেলা বিএনপির প্রতিবাদ মিছিল

কুষ্টিয়া প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিএনপি নেতার উপর দুষ্কৃতিকারীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ করেছে৷ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লা’র উপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে জেলা বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ মিছিলে অংশ নেয় কয়েক হাজার নেতাকর্মী। জেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে দলীয় নেতাকর্মী একত্রিত মিলিত হয়।

সেখান থেকে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ এর নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার রেল গেটে গিয়ে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও সাবেক আহবায়ক শওকত হাসান বুলবুল, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল, আবু তালেব ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন ও সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন, সদর উপজেলা মহিলা দলের সভাপতি রেখা পারভীন, পৌর মহিলা দলের সভাপতি শিল্পী, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, সদর উপজেলা ছাত্র দলের আহবায়ক সোহাগ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন প্রমূখ।

এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের আগে এধরনের হামলার ঘটনা দেশের জন্য অশনিসংকেত। আওয়ামী ও খুঁনি হাসিনার সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বিরোধী মত ও আন্দোলনের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, ওসমান হাদির ওপর হামলা নয়, এটি গণতন্ত্র ও নির্বাচনের পরিবেশের উপর নগ্ন হস্তক্ষেপ। এই হামলার নেপথ্যের মূল হোতাদেরও দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, হাদির গায়ে গুলি কেন? প্রশাসন জবাব দে; হাদির ওপর হামলা কেন? সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও! আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না! ছাড়াও বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

এই বিভাগের আরও সংবাদ