মির্জাপুর সাংবাদিক সংস্থায় জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়


রাব্বি ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রাথী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে মির্জাপুর সাংবাদিক সংস্থা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মির্জাপুর সাংবাদিক সংস্থার সহ-সভাপতি সাংবাদিক মো. কাইয়ুম মিয়ার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রাব্বি ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের চলমান উন্নয়ন, কর্মকাণ্ড, জনসেবামূলক কার্যক্রম, শিক্ষা-চাকরি ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং নিজের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। সবশেষ তিনি আগামী নির্বাচন সুষ্ঠু করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা করেন।
এ অনুষ্ঠানে সাংবাদিক সংস্থার কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি মো. শামীম মিয়া, সদস্য সাইফুল ইসলাম, সদস্য বছির উদ্দিন, নাজিম উদ্দিন, জামায়াতে ইসলামীর মির্জাপুর উপজেলা আমির ইয়াহইয়া খান মারুফ, সাধারণ সম্পাদক আবুল কাশেম মৃধা, আইটি সম্পাদকসহ দলটির আরও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



