বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমইউজে খুলনার দোয়া মাহফিল অনুষ্ঠিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা। ২ ডিসেম্বর মঙ্গলবার জোহরবাদ খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এমইউজে খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন।
ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সাবেক নির্বাহী কমিটির সদস্য এইচ এম আলাউদ্দিন, সংবাদ পত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, এমইউজের সহ সভাপতি মো. নূরুজ্জামান,যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী কমিটির সদস্য এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।



