ভোলা

যাত্রাবাড়ী থানার মামলায় ভোলায় রাসেল খা গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার হ্যালিপ্যাড রোডের বাসা থেকে ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার হয়েছে রাসেল খা নামের এক ব্যক্তি। আটকৃত রাসেল খা রাজাপুর ইউনিয়নের মৃত্যু সামছল হক খানের ছেলে।

গতকাল রাতে জুলাই-আগস্টের মামলায় ভোলা পৌরসভাধীন হ্যালিপ্যাড রোড বাসা থেকে ভোলা সদর থানা পুলিশ তাকে আটক করেন।

এই বিভাগের আরও সংবাদ

জানা যায়, রাসেল খার বিরুদ্ধে বিচ্ছিন্ন ভোলার চরে সাধারণ মানুষের উপর নির্যাতন, জমিদখলসহ একাদিক মামলা রয়েছে ।

রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল খা স্বৈরাচার আওয়ামীলীগের প্রভাবে রাজাপুরে বিচ্ছিন্ন এ চরে অসহায় কৃষকদের কাছে মূর্তিমান আতঙ্ক ছিল।

যাত্রাবাড়ী থানায় মামলা নং-৭৭৷ ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ