খুলনা

খুলনায় আদালতের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

খুলনা ব্যুরো : খুলনায় আদালতে হাজিরা দিতে যাওয়া দুজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের সামনে এই ঘটনা ঘটে।

৩০ নভেম্বর রবিবার বেলা সাড়ে ১২টার দিকে আদালতের সামনে উক্ত ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার। বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, রাজনের নামে ছয়টি মামলা আছে। হাসিবের নামেও একাধিক মামলা রয়েছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার দুজন জামিনে ছিলেন। রবিবার আদালতে হাজিরা দিতে আদালতে যান তারা। হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়ান তারা। এ সময় চার থেকে পাঁচজন হেঁটে গিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে একজনে পরে আরেকজনকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ