রাজনীতিশীর্ষ নিউজ

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় হাসপাতালে যান তারা।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় বিএনপির মহাসচিব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহ দরবারে দোয়া চেয়েছেন।

এর আগে, এদিন বাদ জুমা নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, গত দুদিন ধরে বিএনপি চেয়ারপার্সন আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

তিনি আরো বলেন, আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারাদেশের জনগণের কাছে দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদ দোয়া হচ্ছে। আজকে আমরা এখানে এই নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে সবাই খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি।

বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন।

এই বিভাগের আরও সংবাদ