খুলনা

দৌলতপুর বি,এল কলেজের পদোন্নতিপ্রাপ্ত সহকারী অধ্যাপকদের ফুলেল শুভেচ্ছা

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২৪ নভেম্বর সোমবার সকাল ১১ টায় খুলনা মহানগরীর দৌলতপুরস্থ সরকারি ব্রজলাল কলেজ ( বি,এল কলেজ) শিক্ষক সম্মেলন কক্ষে কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী অধ্যাপকদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব রেজাউল করিম সহ সদ্য পদোন্নতি প্রাপ্ত শিক্ষকবৃন্দ ও রিপোর্টার্স ইউনিটের প্রতিনিধিগণ।

এই বিভাগের আরও সংবাদ