টাঙ্গাইল

মির্জাপুরে দু’দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

সাইফুল ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে গ্রাম আদালত সক্রিয়করণে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম। এতে উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের সদস্যরা (মেম্বার) অংশ নেন।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মির্জাপুর উপজেলা সমন্বয়কারী মো. এমরান হক সৌরভ ও বাসাইল উপজেলার সমন্বয়কারী মো. রুহুল আমিন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে গ্রাম আদালতের মামলার প্রতিবেদন তৈরি, আদালতের আইনের ধারা সম্পর্কিত তথ্য ইত্যাদি বিষয় শেখানো হয়।

প্রশিক্ষণ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, এ প্রশিক্ষণ গ্রাম আদালত কার্যক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যদি আপনারা সেটির সঠিক ব্যবহার করতে পারেন তবেই এই প্রশিক্ষণের স্বার্থকতা হবে। আশাকরি আপনারা খুব মনোযোগ সহকারে প্রশিক্ষণটি গ্রহণ করবেন।

এই বিভাগের আরও সংবাদ