খুলনা

কেএমপি’র অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের একটি টিম ১৭ নভেম্বর সোমবার সকালে মিরেরডাঙ্গা এলাকায় অভিযান চালায়।

অভিযানে সিআর নং-১৬/২১ (খানজাহান আলী থানা) মূলে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩,৫০,০০০ টাকা জরিমানাপ্রাপ্ত আসামী মিথুন, পিতা-ইকতার শেখ, সাং-মিরেরডাঙ্গা, থানা-খানজাহান আলী, খুলনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

১৮ নভেম্বর মঙ্গলবার কেএমপি’র মুখপাত্র, সহকারী পুলিশ কমিশনার ( এসি, মিডিয়া এ্যান্ড সিপি, কেএমপি) ত.ম রোকনুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হয় ।

এই বিভাগের আরও সংবাদ